শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

রাঙ্গামাটির রাজস্থলীতে হেডম্যান কার্বারী সম্মেলন

৬৪

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইস্থ সেনাবাহিনীর অটল ৫৬ ই বেঙ্গল এর উদ্যোগে স্থানীয় হেডম্যান ও কার্বারীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল ১০ টায় রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গনে সার্বিক সামাজিক পরিস্থিতি ও উন্নয়নে এক সাথে কাজ করার লক্ষ্যে এ সম্মেলন করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ক্যাম্প কমান্ডার বলেন, ৫৬ ই বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব পালন করে নিজেকে গর্বিত মনে করছি। প্রথম থেকেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় অনেক ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি তাদের আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোঁয়া দিতে চাই। ভবিষতে সকলের জন্য উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এলাকার শান্তি প্রতিষ্টার লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরে আনতে হবে। নইলে এলাকায় শান্তি ফিরে আসবে না।

সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ও বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।