শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে রাতে নিখোঁজ সকালে লাশ উদ্ধার

৫৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় মোঃ আলমগীর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২জুলাই) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সঙ্গীয় লোকজন সহ খাল পারাপারের সময় প্রচন্ড পানির ম্রোতে নিখোঁজ হয় ওই যুবক। বুধবার (৩জুলাই) সকালে খালের পানিতে মৃত ভাসতে দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা যাং, গত মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে লামা থানাধীন ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাইছড়ি খালে এই ঘটনা ঘটে। বুধবার (৩ জুলাই) সকাল ৬টায় নিখোঁজ আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে লামা থানাকে খবর দেয়া হয়। পানিতে ডুবে মৃত্যু হওয়া মোঃ আলমগীর (১৮) মেউন্দা মুসলিম পাড়ার মোঃ আলমাস ও জেসমিন আক্তার এর ছেলে।

নিহতের পিতা মোঃ আলমাস বলেন, মঙ্গলবার দিনে পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রয় করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথাস্থ গরুর বাজার যায়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মোঃ আলমগীর বাঁশ বিক্রয় করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাইছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রােতে ভেসে যায়। তার পরিবার ও স্বজনরা তাকে খোজাঁখুজি করে পায়নি। অবশেষে আজ বুধবার সকাল ৯ টায় সোনাইছড়ি খালের অলি-বজল এর দোকান সংলগ্ন স্থানে মৃত ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবারের লোকজনের কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।