শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইহাট ৫৪ বিজিবি’র উদ্যোগে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান

৬৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। বুধবার (৩জুলাই) দুপুরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাসালং বন্যায় কবলিত গরীব ও দুস্থ অসহায় পুরুষ, মহিলা ও বাচ্চাসহ তিনশতাধিক মানুষকে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেঃ মোঃ আসাদুজ্জামান পিএসসি। মেডিকেল অফিসার ক্যাপ্টেন টিএম খায়রুল বাসার এএমসি নেতৃত্বে বাঘাইহাট এলাকার বন্যায় কবলিত পাঁচশতাধিক গরিব দুঃস্থদের মাঝে মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে বন্যায় কবলিত পুরুষ-মহিলা এবং শিশু সহ তিনশতাধিক চিকিৎসা সেবা নেন।

এ-সময় জোন কমান্ডার বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান ও বাঘাইহাট ব্যাটালিয়ান বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।