শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

প্রাথমিক শিক্ষায় দেশসেরা পুরস্কার পেলেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা

৫৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই প্রাথমিক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জাতীয় পর্যায়ে এ পুরস্কার পান।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এর আগে এটিও আশীষ কুমার আচার্য্য কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এটিও নির্বাচিত হয়েছেন।

আশীষ কুমার আর্চায্য এর পুরস্কার পাওয়ায় তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।