শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাই ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাত ১০টার পর সড়কে দাঁড়িয়ে আড্ডা বা মাদক সেবন করলে ব্যবস্থা

৬৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ কর্তৃক আয়োজনে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হয়।

কাপ্তাই থানা উপ-পরিদর্শক স্বরূপ কান্তি পালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫ নং ওয়াগ্গা ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্গা ইউনিয়ন ও সাবেক মহিলা সদস্য মিনুপ্রু মারমা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি এবং সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ওসি আবুল কালাম বলেন, মাদক মুক্ত সমাজ ও উপজেলা গড়তে চাই। মাদক বহন ও সেবনকারী কাউকে ছাড় নয়। রাত ১০টার পর সড়কে দাঁড়িয়ে আড্ডা বা মাদক সেবন অবস্থায় পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।