শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

কাপ্তাইয়ে অটোরিক্সা উল্টে বনবিভাগের নৌকা চালক নিহত সহ আহত -১

৫৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাস্থ বালুচর নামক এলাকায় চলন্ত অটোরিক্সা উল্টে সুইমংচিং মারমা (৫০) নামের এক বন বিভাগের নৌকা চালক নিহত হয়েছে। এবং চালক আবুল কালাম (৪৮) আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই বালুরচর এলাকায় দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা বেপরোয়া গতি নিয়ে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশার চাকা উল্টে যায়। এসময় অটোরিকশাতে থাকা যাত্রী ও চালকরা বেশ আহত হয়। তবে সুইমংচিং নামের ওই যাত্রী এই ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠালে সুইমংচিং অবস্থা আশংকাজনক হওয়াতে চট্টগ্রামে রেফার করা হয়। পরে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। উত্তর বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী(ডিএফও) জানান, নিহত সুইমংচিং মারমা আমাদের বন বিভাগের নৌকা চালক।

চিৎমরম বাসা হতে রাঙ্গামাটি অফিসে আসার পথে সিএনজি চাকা উল্টে সে গুরুতর অভাবে আহত হয়। এবং চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রামে নেওয়ার পর মৃত্যু হয়েছে শুনেছি। তবে উক্ত ঘটনায় কেউ মামলা বা অভিযোগ না করায় আজ বৃহস্পতিবার নিহত ব্যক্তির লাশ পারিবারিক ভাবে দাহ বা সৎকার করা হয়।