শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

নানিয়ারচর সেনা জোন (১০ বীর) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

৭২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল বক্স বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১১ জুন) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭১জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।

পরে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জোন কমান্ডার মতবিনিময় করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ সামরিক বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।