শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৬৫

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রান্তিক চাষীদের উৎপাদিত ফসলে উপর তিনটি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকদের আটটি কৃষক সংগঠন। সোমবার (১০জুন) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি তরুন আলো চাকমার সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি চৌধুরী, পার্বত্য ফল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, পানছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা এবং সংগঠনগুলোর উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু।

মানববন্ধনে বক্তারা বলেন, তাদের উৎপাদিত আম, কাঠালসহ বিভিন্ন কৃষি পণ্য উপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটে মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করছে। এছাড়া জেলা থেকে অন্য জেলায় কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহন অতিরিক্ত পরিববহন ফি আদায় করে বলে অভিযোগ করেন বক্তারা।

দ্রুত টোল আদায় নিয়ন্ত্রণ না করলে কৃষকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকি দেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েকশত কৃষক অংশ নেন। পরে টোল আদায় কমানো জন্য জেলা প্রশাসকের মাধ্যসে প্রধান মন্ত্রী বরাবন স্বারকলিপি প্রদান করেন কৃষকেরা।