শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে গরুর মৃত্যু

৩৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালার মেরুং ইউনিয়ন এর রশিক নগর এলাকায় বজ্রপাতে একটি গরু মারা গেছে। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রসহবৃষ্টি শুরু হয়। মাঠে বেঁধে রাখা গরুর উপর বজ্রাঘাত পড়লে গরুটি মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

গরুর মালিক গোলাম মোস্তফা জানান, নিজ জমিতে গরুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিল। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় ও প্রচন্ড শব্দে বজ্র পড়লে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। গরুটির বাজার মূল্য আনুমানিক ৬০/৭০হাজার টাকা হবে বলে জানান।

মেরুং ইউনিয়ন পরিষদ মেম্বার নাজমুল ইসলাম বলেন, হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাতে রশিক নগর এলাকায় গোলাম মোস্তফার একটি গরু মারা গেছে। এখন সামন্য বৃষ্টি হলেই প্রচুর বজ্রপাতও হয়। মানুষ, পোষা প্রাণি ও বনের গাছ পালার জন্য মারাত্বক বিপদজনক হয়ে পড়েছে।