শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির রামগড়ে যায়যায়দিনের ১৯তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

৫৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৭ই জুন (শুক্রবার) সকাল ১১টায় যায়যায় দিনের রামগড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক এর আয়োজনে রিপোর্টারস ইউনিটের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় রিপোর্টার ইউনিটের সভাপতি সাংবাদিক বাহার উদ্দিন।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় প্রেসক্লাবেরর সিনিয়র সদস্য ও অরুণ্য বার্তার পত্রিকার রামগড় ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাস, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ বাংলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, রামগড় রিপোর্টারস্ ইউনিটের সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দরা বলেন, পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। বস্ত নিষ্ঠা সত্য সংবাদ তুলে ধরাই সাংবাদিকতার মুল কাজ। একটি স্বাধীনতা রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। সাংবাদিক পেশা মানে মহান পেশা ও সমাজের দর্পণ। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে।