শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গাছপালা কমে যাওয়ায় পরিবেশ দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে

৪০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ভূমি পুরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন-এই ভাবনায় ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলাচনা সভা, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৫জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সেমনিার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাড়াইছড়ি বন বিভাগের সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখতার আলী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দীঘিনালা লীফ অফিসার সুখলা চাকমা, সহাকরী লীফ অফিসার হাছান আলী, রাঙ্গামাটি লীফ অফিসার ফজল আহম্মেদ, ইএসজি ডেভেলাপম্যান্ট অফিসার আবু সোহরাফ, দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছু নাই, তাই বেশি বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। লক্ষ লক্ষ গাছ লাগালে হবে না গাছের পরিচর্চা করতে হবে, পরিচর্চা না করলে গাছ বড় হবে না, গাছ মারা যাবে। পৃথিবীতে গাছই একমাত্র অক্সিজেন দেয় এবং বিষাক্ত কার্বন ড্রাই অক্সিজেন গ্রহন করে। গাছপালা কমে যাওয়ার কারনে পরিবেশ দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে। পরিবেশে মানুষসহ সকল প্রাণি ঠিকে থাকতে হলে বেশি বেশি গাছ লাগানো ছাড়া উপাই নাই।

আলেচনা সভাশেষে উপজেলা প্রশাসন ও বনায়ন কর্মসূচী (চট্টগ্রাম নর্থ লীফ রিজিয়ন)। ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ২০হাজার ফলদ ও বনজ চারা বিতরন করা হয়। এবছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দীঘিনালায় ৩লক্ষ ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরন করবে।