শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

৬৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৪ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ জাহিদুর রহমান মিয়ার পরামর্শে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।

এর আগে রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে স্থানীয়দের সহায়তায় সোমবার রাঙামাটি সদর উপজেলাধীন নাড়াইছড়ি ভিটেপাড়া এলাকা হতে রাঙ্গামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ফুলগাজি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা এবং সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল হামিদ এর নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ টহল দল বানরটিকে উদ্ধার করে।