শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

বান্দরবানের রোয়াংছড়িতে যুবকের লাশ উদ্ধার

৫২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা দিকে কচ্ছপতলি রাস্তামাথা মোড়ে যাত্রীছানি পাশে ড্রেনের পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মৃতব্যক্তি জতন বাবু তঞ্চঙ্গ্যা (৩০) তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন বড়তলী ইউনিয়ন বইরাখ্যাছড়া গ্রামের বাসিন্দা মৃত কান্দপু তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি বছর খানেক আগে বান্দরবান সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আলেক্ষ্যং পাড়ায় স্থানান্তরিত হয়ে স্বপরিবারে অবস্থান করছিলেন। পুলিশ ও স্থানীয়দের জানায়, সকালে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাওয়ার সময় ড্রেনে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাকে খবর দিলে তিনি থানা পুলিশকে অবহিত করেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ পারভেজ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়। পওে বিস্তারিত জানা যাবে।