শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ি দীঘিনালায় ইউনিয়ন পরিষদ কর্মপরিকল্পনা কর্মশালা

৬৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মেরুং মরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭মে) সকাল ১০টায় দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল)’ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক, ৬নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দীন, ছোট মেরুং আশরাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আল হেলাল মাসুদ, সংরক্ষিত মহিলা মেম্বার মিনা চাকমা, জমিলা বেগম ও নূর নাহার বেগম ও কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা।

কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, আগামী মাসে(জুন,২০২৪) ইউনিয়ন পরিষদের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থাকে পরিকল্পনা সহযোগি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

কমিউনিটি ফ্যাসিলিটেটর ভূবনময় চাকমার সঞ্চালনায় সভাপতি চেয়ারম্যান মাহমুদা বেগম বক্তব্যে বলেন, উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সতর্ক থাকার আহবান জানান। এ সময় তিনি সম্ভাব্য বন্যা মোকাবিলায় সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। ‘সফল’ শীর্ষক প্রকল্পের এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার নাজমুল ইসলাম তারাসহ কার্বারী, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, সমাজকর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।