শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

৬৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭মে) সকালে মাটিরাঙ্গা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের যুগ্ম আহ্বায়ক কজিতা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তার। প্রধান অতিথি হিসেবে ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রন্জিত ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা প্রমুখ বক্তব্য দেন।

সমাজে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন কমর্কান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন। আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা বলেন, ইয়ুথ গ্রুপ সদস্যরা সামাজিক সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে ইয়ুথ গ্রুপের সদস্যরা সরকারী বেসরকারী সংস্থা তাদের আস্থা অর্জনের লক্ষ্যে যুবদের ঐক্যবদ্ধ করতে ইতিমধ্যে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গা উপজেলা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়, আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক সদস্য অংশ গ্রহন করেন।