শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের লামায় আবারো চেয়ারম্যান হলেন মোস্তফা

৩৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা জামাল দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সোলতানা নাজমা।

মঙ্গলবার (২১ মে) রাতে লামা উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। নির্বাচনে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচনের দিন দুপুরে লামার আজিজনগর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এসময় তাঁর সঙ্গে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লামা উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ৮২ হাজার ৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৭৬৪, মহিলা ৩৯ হাজার ২৩৯ ভোট। এর মধ্যে লামা পৌরসভায় ১৫ হাজার ২১১ জন, লামা সদর ইউনিয়নে ৬ হাজার ৪৮৩ জন, গজালিয়া ইউনিয়নে ৮ হাজার ২১৮ জন, সরই ইউনিয়নে ৭ হাজার ৭৫২ জন, ফাইতং ইউনিয়নে ৯ হাজার ৩৮৭ জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১৮ হাজার ৪৪৬ জন, রূপসীপাড়া ইউনিয়নে ৮ হাজার ৬১০ জন ও আজিজনগর ইউনিয়নে ৮ হাজার ১০৬ জন ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ লামা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।