শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামায় পিকআপ উল্টে নিহত ১, আহত ৭

৬৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার ফাইতং বদরটিলা নামক স্থানে পিকআপ দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর (২২) নামে একজন শ্রমিক মারা গেছে। এই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। বুধবার (২২ মে) সকাল ৭টা ১৫ মিনিটে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তৎক্ষনাৎ তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। শ্রমিক সর্দার বদি আলম বলেন, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে যাচ্ছিলেন তারা। গাড়িতে ১৫ জন শ্রমিক ছিল। বদরটিলা এলাকায় বড় পাহাড় উঠার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চাপা পড়ে মোঃ জাহাঙ্গীর (২২) নামে একজন মারা যায়। আরো ৭ জন শ্রমিক আহত হয়। আহতদের অন্য গাড়িতে করে চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে। তৎক্ষনাৎ আহত ও নিতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফাইতং নয়াপাড়া এলাকার সাদ্দাম হোসেন নামে একজন বলেন, পিকআপটি রাস্তার উপরে পড়ে থাকায় যোগাযোগ রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় নিহত আহতদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় ১ জন নিহত ও ৭ জন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মফিজ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করার পর লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি সরিয়ে যোগাযোগ সচল করতে চেষ্টা করা হচ্ছে।