শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাই উপজেলার রাইখালীতে অজগর উদ্বার করে বনে অবমুক্ত

৫৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাইখালী বাসা হতে অজগর সাপ উদ্বার করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বনকর্মীরা। সোমবার (২০ মে) সকাল ১০টায় রাইখালী গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বনকর্মী মোঃ হাসান জানান রাইখালী ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা জানান রাইখালী পুরান বাজার ইউসুফ কারবারির বাড়িতে একটি অজগর সাপ প্রবেশ করে। সংবাদ পেয়ে রবিবার রাতে বাসা হতে সাপটি উদ্বার করি। এসময় তিনছড়ি বিট কর্মকর্তা সফিউদ্দিন মজুমদার ও অন্যান্য বনকর্মীরা মিলে সাপটি উদ্বার করি। যার দৈর্ঘ্য প্রায় ৮ফুট।

রাইখালী পাল্পউড বাগান বিভাগ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ধরনের বন্যপ্রাণী এখন বৃষ্টির কারণে মাঝে মধ্যে দেখা যায়। এবং লোকালয়ে চলে আসে। এই ব্যাপারে কোন বন্যপ্রাণী দেখলে ও জানতে পারলে বন বিভাগকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন। বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী ধরা ও মেরেফেলা আইনত দণ্ডনীয় অপরাধ।