শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় জমি নিয়ে বিরোধ ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

৭২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানেরলামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ ওসমান গণি নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৬ মে) দুুপুরে উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চারঝিরিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওসমাণ গণি নেইচ্ছারঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেক এর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদরা জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণিরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মোঃওসমান গণি সহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার দুুপুরে কবির আহমদরা গাছ কাটতে গেলে ওসমাণ গণিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান গণি মারা যান এবং উভয় পক্ষের ৭-৮জন আহত হন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৭-৮ জন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।