শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় কার্ডধারী দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরন

৯৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কার্ডধারী দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা হিসেবে ছাগল ও শুকর প্রদান করা হয়েছে। রোববার (৫মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা মৎস্য দপ্তদরের বাস্তবায়নে উপজেলা পরিষদের সামনে ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে ছাগল ও শুকর বিতরন উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিমার মুহাম্মদ মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য আহবায়ক মিস শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা মৎস্য কর্তমর্তা অর্বণা চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য প্রকল্প সহকারী পরিচালন শরৎ কুমার ত্রিপুরা, মেরুং ইউপি চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী, দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুস সালাম ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক ও সাংবাদিক মো: সোহেল রানা প্রমূখ।

ছাগল বিতরনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, ছাগলগুলো নিয়ে বেঁচা কিনা করা যাবে না, এগুলোকে ভালো করে লালন পালন করে সংখ্যায় বাড়াতে হবে। একটি ছাগল বছরের দুইবার বাঁচা দেয়। ছাগলের সংখ্যা বাড়লে বেঁচে সংসারের খরচ ও ছেলে-মেয়ে পড়ালেখার খরচ চালতে পারবেন। ছাগল পালনে খরচ কম লাভ বেশি।

এতে উপজেলা ৭৫জন দরিদ্র কার্ডধারী জেলের মধ্যে ৫৩জনকে ছাগল ও ২২জনকে শুকর প্রদান করা হয়। শুকর পেয়ে কৃপাপুর এলাকার চিরজ্যোতি চাকমা ও দাদন র্কাবরী পাড়া এলাকার ফিরোজ চাকমা বলেন, সরকার ঘোষিত নিয়মনুযায়ী তিন মাস কাপ্তাই লেকের মাছ ধরা বন্ধ থাকে এসময় আমার বেকার থাকি কাজকর্ম কম থাকে সরকার আমাদের শুকর দিয়েছে এগুলো লালন পালন করতে পারব। মেরুং ইউনিয়নরে হনুফা বেগম ও কবাখালী ইউনিয়েনের নুর আলম ছাগল পেয়ে বলেন, কাপ্তাই লেকের মাছ ধরা বন্ধ থাকরে এসময় আমার বেশিরভাগ সময় বেকার থাকি সরকার আমাদেরকে ছাগল দিয়েছে। এগুলো লালন-পালন করে সংসারের বিকল্প আয়ের উৎস হবে, এতে করে আমাদের সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাতে পারব।