শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭ঘন্টা পর বিদ্যুৎ আসে

কাপ্তাই সাবস্টেশনে বিকট শব্দে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্বিস

৫২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ও অগ্নিকান্ড ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে। ফলে কাপ্তাই উপজেলার ৭ঘন্টা পর বিদ্যুৎ পাওয়া যায়। রবিবার (৫মে) সকাল ৭.৪৫ মিনিটে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সাব স্টেশন সুইচ ইয়ার্ডে হঠ্যাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ড ঘটনা ঘটার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান সকালে বজ্রপাত সহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সকাল ৭.৪৫ মিনিটের দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয় নাই। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরুপণ করা হবে। ট্রান্সফরমার বিকল হওয়াতে কাপ্তাই উপজেলায় ৭ঘন্টা যাবৎ কোন বিদ্যুৎ না থাকায় সরকারি-বেসরকারী শিল্প কল কারখানা বন্ধ ছিলো।ফলে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। দুপুর ২টায় বিদ্যুৎ আসলে অনেক শিল্প কল কারখানা উৎপাদনে যায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান সকাল ৭.৫০ দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।