শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে আগুনে পড়ল বসতঘর

৪৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকার একটি বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঐ এলাকার কমল কুমার ত্রিপুরার বসত ঘরে অগ্নিকাণ্ডের  এ ঘটনা ঘটে। এতে ঘরের সকল মালামাল পুড়ে যায়।

বাড়ির মালিক কমল ত্রিপুরা জানান, প্রতিদিনের ন্যায় তার স্ত্রী পার্শবর্তী ফটিকছড়ি উপজেলার চা বাগানের কাজে চলে যান। আর তিনিও ব্যক্তিগত কাজে স্থানীয় গাড়ীটানা বাজারে আসেন। সকাল ১০টার দিকে তার মেঝছেলে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে আসার কিছুক্ষণ পরে মুঠোফোনে তার বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ছুটে যান। এসে দেখেন সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। এতে তার নগদ অর্থ ও মালামালসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করেন ঐ এলাকার ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন। ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বোচ্চ সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।