শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

লংগদু প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছার মৃত্যু: বিভিন্ন সংগঠনের শোক

৬৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগে অবশেষে মারা গেলেন রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ বেতার এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক মুছা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিভীর পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে সাংবাদিক মুছা স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ওমর ফারুক মুছা (৪৮) লংগদু উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বর্তমানে লংগদু প্রেসক্লাব সভাপতি, বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার লংগদু প্রতিনিধি। সাংবাদিকতার দীর্ঘ জীবনে স্থানীয় পত্রিকা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে লংগদু উপজেলা থেকে প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।

সাংবাদিক ওমর ফারুক মুছার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংগঠন লংগদু প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক সমিতি, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, দীঘিনালা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের একজন সহকর্মীকে অকালে হারালাম। আগামীকাল শুক্রবার (৩ মে) লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে মুছা ভাইয়ের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।