শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

লংগদুতে ৩৮ আঃ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিব নগর দিবস পালিত

৫৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির দুর্গম লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিব কাননে পুষ্পার্ঘ অর্পণ ও ব্যাটালিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বুধবার (১৭এপ্রিল) সকাল সাড়ে নয় ঘটিকায় উপজেলার বাইট্টাপাড়াস্থ ব্য্যাটালিয়েন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়নের মুজিব কাননে পুষ্পার্ঘ অর্পণ করেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। পুষ্পার্ঘ অর্পণ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। ৩৮ আনসার ব্যাাটালিযনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন এবং পরে ব্যাটালিয়ন দরবার হলে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, ৩৮ আনসার ব্যাটালিয়ন ২০১৮ খ্রিস্টাব্দ ২৯ মার্চ তারিখে মানিকগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই তারিখেই ইউনিট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে। তিনি আরো বলেন, ‘এই ইউনিটের সকল সদস্যগণ দেশের যে কোন দূর্যোগ মোকাবেলা, আর্থ সামাজিক উন্নয়ন ও পার্বত্য এলাকায পাহাড়ি বাঙ্গালীদের নিরাপত্তার কাজে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছে। আমি বিশ্বাস করি এ বাহিনীর সকল সদস্যগণ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে। এসময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার মহোদয় অত্র ব্যাটালিয়নের অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে এসময় ৩৮ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মীরবহর শাহাদাৎ হোসেন, সিএ ও কোম্পানি কমান্ডার মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

পরে বিকালে ৩৮ আনসার ব্যাটালিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, র‌্যাফেল ড্র ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।