শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

মুজিব নগর দিবস উপলক্ষে দীঘিনালায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৪৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) ১২টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সার্বিক সহযোগিতায় কুইজ প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০জন শিক্ষার্থী মুজিব নগর দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সাংবাদিক এম মহাসিন মিয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ কামরুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে প্রতি সপ্তাহে একদিন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা শীর্ষক বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এবং বর্তমানে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নিয়মিত সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। যেখানে এসে নিয়মিত বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়া যাবে, পত্রিকা পড়া যাবে এবং মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বিভিন্ন ইতিহাস জানা যাবে।