শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

কাপ্তাইয়ে সাংগ্রাই জলখেলি উৎসবে মাতোয়ারা মারমা তরুন-তরুনী

৭১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিভিন্ন সম্প্রদায়ের মেল বন্ধনে উৎসব পালন করা হয়ে থাকে। আসুন আমরা সকল বিভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করি। রাঙ্গামাটির কাপ্তাই চিংম্রং ঐতিহ্যবাহি বৌদ্ব বিহারে সাংগ্রাই জলখেলি উৎসব উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার, এমপি এসব কথা বলেন।

সোমবার (১৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ৩নং চিংম্রং বৌদ্ধ বিহারে নববর্ষকে বরণ এবং পুরানো বর্ষকে বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাঁই জল উৎসব ও সাংগ্রাঁই রিলং পোয়ে উদযাপন করা হয়। সাংগ্রাঁই রিলংপোয়ে উদযাপন কমিটির আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংগ্রাঁই র‌্যালী, আলোচনা সভা ও জলকেলী অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা, কাপ্তাই ৫৬ বেঙ্গল অধিনায়ক লে: কর্নেল নুর উল্লাহ জুয়েল, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আহমেদ ভুইঞা। অনুষ্ঠানে পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার তরুন-তরুনী জলখেলি উৎসব উপভোগ করেন।