শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

লামায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করল সাজা প্রাপ্ত আসামী

৭১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় সাজা প্রাপ্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান। রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় লামা পৌরসভার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারে বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে।

জানা যায়, লামা থানার এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে পৌরসভার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহার এলাকায় ওয়ারেন্টভুক্ত সাজা প্রাপ্ত আসামী দেলোয়ার হোসেনকে ধরতে যায় পুলিশের একটি টিম। টিমটি আসামীর কাছাকাছি পৌঁছলে ছুরি এবং লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে কনস্টেবল মুজিবুর রহমানের কপালে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

আহতকে প্রথমে লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় পরে উন্নত সিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে আহত পুলিশ সদস্যকে লামা সরকারি হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার অবহেলা করছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, এই বিষয়ে দুইজনকে আসামী করে সরকারি কাজে বাঁধা দেয়া ধারায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: ২০০১ সালে পৌরসভা ৭নং ওয়ার্ড মাস্টার পাড়ায় এক আসামী ধরতে গিয়ে, আসামীর দায়ের কোপে ঘটনাস্থলে প্রাণ হারিয়ে ছিলেন এক পুলিশ সদস্য।