শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

৭১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বর্ণিল সাজে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুভ সূচনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাহারি রঙ্গের পোশাকে সজ্জিত নানা বয়সী লোকজনের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয়। একই সময়ে, উপজেলা ডিজিটাল সেন্টারের সামনে মারমা সম্প্রদায়ের পাখা নৃত্যসহ, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।