শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ পালিত

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
“নব আশায়, নব প্রভাতে নববর্ষের প্রতিটি দিন সবার জীবনে নতুন আশা ও আলোর বাণী নিয়ে আসুক এবং প্রতিটি দিনই শুভ ও মঙ্গলময় হোক” এই কামনায় বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা ও ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম তমিজ উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা পঃপঃ কর্মকর্তা জুবাইয়া বেগম সহ প্রমূখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।