শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

৭১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলা নববর্ষকে (১বৈশাখ) বরণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪এপ্রিল) সকাল হতে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের শিল্পীদের নিয়ে মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য বাচিক শিল্পী রওশন শরীফ তানির সঞ্চালনায় এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো এসো” গান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।এছাড়া শিল্পীদের কন্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়। পরে বাংলা নববর্ষ উপলক্ষকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নববর্ষ বরণে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিনিধি ফাতেমা বেগম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আনিছুর রহমানসহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তন হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।