শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড়ে ১০০ পিস ইয়াবা ও মাদক কারবারী সহ মোটরসাইকেল আটক

৮০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল সদুকার্বারীপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মো.আব্দুল আজিজ প্রকাশ সাকির (২২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। মঙ্গলবার (২এপ্রিল) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মো.আব্দুল আজিজ চট্রগ্রাম জেলার ভূজপুর থানার বাগানবাজার এলাকার বাসিন্দা মোঃ শিপন ফকিরের ছেলে। থানা সুত্র জানায়, ওসি দেব প্রিয় দাশের তত্ত্বাবধানে, এসআই মোহাম্মদ জাফর আলম সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ আব্দুল আজিজ কে আটক করা হয়।

রামগড় থানার এসআই মোহাম্মদ জাফর আলম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধ্য রাত ১২ টা ৪৫ মিনিটে রামগড় থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড সোনাইপুল সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোনাইপুল হতে খাগড়াবিল গামী রাস্তার উপর হতে মোঃ আব্দুর আজিজকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও সুজুকি আরজিএসক্স ১৫০ মডেলের ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাশ জানান, আসামির বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হলে আদালত হাজতে প্রেরণ করেন।