শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন

৯৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকার আয়োজনে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু হয়। কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসএন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, বিএফএম, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা। প্রশিক্ষণে ৪০জন মহিলা -পুরুষ সেচ্ছেসেবক অংশগ্রহণ করে।