শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে বন্যহাতির তান্ডবে লণ্ডভণ্ড আনাসার ব্রাক ও অফিসার কোয়াটার

১২৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর বক্স হাউজ এলাকায় বন্যহাতির তাণ্ডবে লল্ডভন্ড আনসার বাহিনীর ব্রাক ও অফিসার কোয়াটার। বৃহস্পতিবার (২৮মার্চ) দিবাগত রাত ৩টায় ৫/৬টি বন্যহাতির একটি দল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করে এ তান্ডব চালিয়েছে বন্য হাতির একটি দল।

এসময় অফিসার কোয়াটার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করার পর পাশে থাকা আনাসার ব্রাক, অফিসার কোয়াটারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙ্গে লণ্ডভণ্ড করে দেয়। এসময় লোকজনের চিৎকারে পাশে থাকা অনেকেই ছুটে আসে। এবং পাশে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা সাইলেন্ট বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হয়। তবে তার আগেই আনসার ব্রাক ও অফিসার্স কোয়ার্টার ভাংচুর করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, হাতি দল তান্ডব চালালে সবাই ভয়ে দিকবিদিক ছুটতে থাকে। পরে পাশে থাকা এর সাইলেন্ট বাজিয়ে এদেরকে তাড়ানো হয়। কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মোঃ মামুনুর রহমান হাতির তান্ডবের কথা স্বীকার করেন। তিনি জানান, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তান্ডব চালাচ্ছে। ঘটনাস্থলে শুক্রবার বিকাল ২টায় কাপ্তাই নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও কাপ্তাই বন বিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষয়ক্ষতি সরকারিভাবে ব্যবস্থা করা হবে। কি পরিমান ক্ষতি হয়েছে তাৎক্ষনিক জানাতে পারেননি।