শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১০৪

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে মোঃ সফিকুল ইসলাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২৫ মার্চ) সন্ধা ৬টার দিকে উপজেলার গচ্ছাবিল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার সুলতান আহমেদের ছেলে বলে জানা গেছে।

পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় কিছুটা ভারসাম্যহীন ছিল সফিকুল। গতকাল রোববার সন্ধা থেকে সারারাত সে মারা যাবেন বলে পরিবার ও প্রতিবেশীদেরকে জানিয়েছেন। যার ফলে রোববার সারারাত তাকে পাহাড়ায় রেখেছেন পরিবার ও প্রতিবেশীরা। কিন্তু কেন মারা যাবেন সে বিষয়টি তিনি বলেনি। যার ফলে সোমবার (২৫ মার্চ) সন্ধায় তার পিতা মসজিদে চলে গেলে ও পরিবারের অন্য সদস্যরা ইফতারিতে ব্যস্ত থাকার সুযোগে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উল্লেখ, গত বছরের ২৯ ডিসেম্বর তিনি আরও একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেও সে যাত্রায় বেঁচে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।