শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন

আন্তর্জাতিক পরিমন্ডলে এ দিবস স্বীকৃতি লাভ করবে এবং গণহত্যার বিচার করা সম্ভব হবে

৮৬

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়িতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামবার (২৫মার্চ) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন, এডিসি (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. মোসলেম উদ্দিন সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়, আমরা জয়লাভ করি। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চায় উৎসাহিত করতে হবে। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে গণহত্যার নৃশংসতা ছিলো ভয়াবহ। অচিরেই আন্তর্জাতিক পরিমন্ডলে এ দিবস স্বীকৃতি লাভ করবে এবং গণহত্যার বিচার করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

পরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। রাত দশটায় খাগড়াছড়িতে এক মিনিটের জন্যে প্রতিকী ব্ল্যাক আউট করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা এবং চলমান যানবাহন ব্ল্যাক আউটের আওতা বহির্ভূত থাকবে।