শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার

৮৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মাসুম রানা (২১) ও আল আমিন (১৯) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৩ মার্চ) ভোরে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে।

এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত মাসুম রানা মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সিংহপাড়ার মৃত আমানুল্লাহর ছেলে। এবং আল আমিন একই এলাকার মালু মিয়ার ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, চোরাচালানোর বিরুদ্ধে জেলাব্যাপী পুলিশ কাজ করছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।