শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লামার ইয়াংছা বাজারে আগুনে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

১১৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৮টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, আগুনের সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল হোসাইন বলেন, ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৮টি দোকান ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় প্রয়োজন লাগবে। দোকানে আগুন লাগার ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত অন্য দোকানদাররা বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন তারা।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ২০ মিনিটের মধ্যে আমার টিম ঘটনাস্থলে পৌঁছে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৮টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকা।