শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাটিরাঙ্গায় বিজিবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ

৯৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দু:স্থ শতাধিক পাহাড়ি-বাঙ্গালীর মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণ সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুর্গম বড়নাল বিওপিতে স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি। ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (পলাশপুর বিজিবি) দিনব্যাপী এ কর্মসুচীর আয়োজন করে।

পলাশপুর জোনের মেডিকেল অফিসার (এমও) মেজর মোঃ তৌহিদ মোস্তফার নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে তিন শতাধিক চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

পলাশপুর জোনের মেডিকেল অফিসার (এমও) মেজর মোঃ তৌহিদ মোস্তফা বলেন, পাহাড়ের প্যত্যন্ত অঞ্চলে বসবাসরত অনেক হত-দরিদ্র মানুষ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক অনটনের কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই আমাদের এ উদ্যোগ।

পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবি সীশান্ত সুরক্ষার পাশাপাশি সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে সাধারন মানুষের পাশে দাড়িয়েছে। সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও বিজিবি সাধারন মানুষের পাশে থাকবে।

পলাশপুর জোনের এমন মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুর্গশ জনপদে ৪০ বিজিবি‘র স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণ সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে।