শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

দীঘিনালায় ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় সভা

৭৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিরাব (১১ফেব্রুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা উপজেলায় ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা প্রকল্পের আওতায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক মোঃ হাসান মোর্শেদ রিফাত। উপজেলা ৫টি ইউনিয়নের ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ গ্রহনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের খাগড়াছড়ি জেলা কোÑঅডিনেটর ধনেশ^র দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের খাগড়াছড়ি জেলা নাগরিক প্ল্যাটফর্ম কমিটির সদস্য সাংবাদিক মোঃ সোহেল রানা, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা, ফিল্ড সহকারী ইনা চাকমা প্রমূখ।

অভিজ্ঞতা বিনিমিয় সভায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের কার্যক্রম তুলে ধরে ধনেশ^র দেওয়ান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ইয়ুথদের ভূমিকা পালন করতে হবে। শুধু দেশ স্মার্ট হলে হবে না দেশের জনগনও স্মার্ট হতে হবে। মানুষের সেবায় কাজ করতে হবে। নাগরিক হিসেবে সরকারী সুযোগ-সুবিধা পাওয়ার সহায়তা করতে হবে। জাতীয় যুবনীতি ২০১৭বাস্তবায়নের যুবকদের ভালো ভালো কাজ করতে হবে। নিজেরাই উদ্যোক্তা হবে এবং অন্যকে উদ্যোক্তা বানাতে হবে। সবাইকে সবার সফলতা শেয়ার করে অভিজ্ঞতা বিনিময় করতে হবে।

অভিজ্ঞতা বিনিমিয় সভায় খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম কমিটির সদস্য সাংবাদিক মোঃ সোহেল রানা বলেন, যুবকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবায় কাজ করতে হবে। নিজেকে স্মার্ট ও যোগ্য নাগরিক হিসেবে পরিচিত লাভ করতে হবে। মানুষের জন্য কিছুর করতে পারলে আত্না শান্তি পায়। যুবকদের সঠিক পরামর্শ দিয়ে সফলতার দিকে দাবীত করতে কাজ করতে হবে। সমাজের সকল কুস্কংকার সম্পর্কে ধারনা দিতে হবে। নিজে সফল হলে হবে না, সকলকে নিয়ে সফল হতে পারলে স্মার্ট বাংলাদেশ রূপান্তিত হবে। এছাড়াও অভিজ্ঞতা বিনিমিয় সভায় ইয়ুথরা নিজ নিজ অভিজ্ঞতাবিনিময় করেন।