শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা

৯৫

॥ রাজস্থলী প্রতিনিধি, ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। রবিবার (১১ফেব্রুয়ারি) থেকে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি সড়কের পাশে সূর্য দেবের পুজোর মধ্য দিয়ে শুরু সূর্যব্রত মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচলনা কমিটির ও মেলা আয়োজক কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু এ মেলার ব্যস্থাপনার দায়িত্বে ছিলেন। বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি গ্রামে প্রায় ৫একর এলাকাজুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করেন।

এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়াও মেলায় শিশু ও বয়জ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা, আয়োজন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় আগত হাজার হাজার পাহাড়ী বাঙালীর মিলন মেলায় পরিণত হয়।

সূর্য খোলা মেলা পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ ইউপি সদস্যগণ ও সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।