শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

আর্থসামাজিক উন্নয়ন সমিতির সংবর্ধনা সভায় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিএনপি-জামায়াত দুই দশকের সমস্যা ও সংঘাত বন্ধে কোন উদ্যোগই নেয়নি

১০০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, পার্বত্য এলাকার মানুষ এখন ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা ভোগ করছে। জেলা উপজেলাগুলোতে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল সুযোগ সুবিধা পাহাড়ি ছাত্রছাত্রীরা ভোগ করতে পারছে। শিক্ষার জন্য এখন আর এখানকার ছাত্রছাত্রীদের দুর দুরান্তে যেতে হয় না। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া মহল্লার নোয়াপাড়া-নিউজিল্যান্ড পাড়াবাসী ও রাধামন ধনপুদি আর্থসামাজিক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু নিলোৎপল খীসা, খাগড়াছড়ি মহিলা কলেজের প্রভাষক রূপম খীসা, পানছড়ি সরকারি কলেজের সাবেক প্রভাষক বাবু সুজিত চাকমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এতো সুযোগ সুবিধা কোনো সরকারের আমলে হয়নি। সরকারের যেসমস্ত কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুতই সমাপ্ত করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করার কোন উদ্যোগই নেয়নি। কিন্তু আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা, দেশের শান্তির কথা ভেবেই পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।