শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত এলাকা থেকে ফের ৭ বোমা উদ্ধার

১৫১

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত এলাকার থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া আরজিপি (৭) বোমা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে তিনটার দিকে তুমব্রু সীমান্তের ৩৪ নাম্বার পিলার থেকে এই বোমা উদ্ধার করা হয়। বিজিবি ও স্থানীয় সুত্রগুলো নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, দুপুর দিকে ৩৪ নাম্বার পিলার নামক স্থানে জমি থেকে এক নারী অবিষ্ফোরিত একটি বোমা হাতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টালশেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন বিজিবি। সেই বিষয়ে জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্কর ছড়িয়ে পড়ে।

রাজেয়া বেগম বলেন, সকালে আমি তুমব্রু সীমান্তের পাশে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলাম। সেসময় সীমান্ত ঘেষে ৩৪ নাম্বার পিলারে স্থানে অবিস্ফোরিত বোমা দেখতে পায়। পরে সেখান থেকে হাতে করে বাড়িতে নিয়ে আসি।

রাজেয়া বেগমের দেবর মোঃ রাশেল বলেন, দুপুর দিকে রাজেয়া ভাবি হাতে করে অবিস্ফোরিত একটি মর্টার শেল হাতে করে বাসায় নিয়ে আসে। সেটি দেখে বিজিবি সদস্যদের খবর দিলে তারা এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দুপুরে সীমান্ত থেকে ৩৪ নাম্বার পিলার নামক স্থানে রাজেয়া নামে এক নারী অবিস্ফোরিত আরপিজি (৭) বোমা হাতে করে নিয়ে এসেছে। বিজিবি খবর পেয়ে সেই বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।