শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

রাঙ্গামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

প্রতিকী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা সহ ইতিহাস ও ঐতিহ্যের নানান চিত্র

১৫৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ব্যাপক আনন্দ উদ্দীপনায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি শিশু নিকেতনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজ নিরুপা দেওয়ান, সহ-সভাপতি সুনীল কান্তি দে, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, অধ্যক্ষ এসএম মঈন উদ্দীন সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৪,৫,৬ ও ৭ ফেব্রুয়ারী থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার মধ্যে বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার সকালে যেমন খুশী তেমন সাঁজ অনুষ্ঠানের পরে বিজয়ীদের মাঝে নানান পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গন ছিল ছাত্র-ছাত্রীদের মহা আনন্দের প্রাঙ্গনস্থল। পুরস্কার গ্রহনের সময় মুহুর মুহুর করতালির মধ্যে শিক্ষক অভিভাবক সহ সকলেই খুশীতে মেতে ছিল। এছাড়াও অভিভাবকরা খেলাতে অংশ গ্রহন করেন। যেমন খুশী তেমন সাঁজে প্রতিকী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কৃষক সহ ইতিহাস ও ঐতিহ্যের অনেক চিত্র ফুটে ওঠে।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজ নিরুপা দেওয়ান বলেন, আজ খুব ভালো লাগছে ছোট্ট ছোট্ট সেনামনিরা প্রতিবছরের মত এবছরও ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে। আমরা চাই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পড়ালেখা শেখার পাশাপাশি ক্রীড়াতেও ভালো করুক এ প্রত্যাশাই করি।