শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

১০৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর, বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলের রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২রাউন্ড কার্তুজ সহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি জানান, ২রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অত্র উদ্ধারে মাটিরাঙ্গা জোনের এমন অভিযান অব্যাহত থাকবে।