শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

কাচালং দাখিল মাদ্রাসায় বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

মেয়েরা এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রাখতে পড়াশোনার বিকল্প নেই: সুদর্শন চাকমা

১১২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কাচালং দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাংলাদেশ আওয়ামী লীগ বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন,প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, অবিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক হাছিফুজামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুপারিন্টেনডেন্ট মাওয়ালা মোঃ ওমর ফারুক। বক্তারা মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং দাখিল পরীক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেয়ার ব্যপারে পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা বর্তমানে কোন দিকে পিছিয়ে নেই। তাই মাদ্রাসায় পড়ে হতাশ হওয়া যাবে না। তিনি মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন বর্তমানে মেয়েরা সব দিকে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রাখতে ভালোভাবে পড়াশোনার বিকল্প নেই।

আলোচনা সভা শেষে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের পুরস্কার প্রদান করা হয়।