শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

লংগদুতে সেনাজোনের মানবিক সহায়তা

৭৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রান্তিক অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবতার সেবায় লংগদু সেনাজোন তেজস্বী বীর এর জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপজেলার দুজন শিক্ষার্থী ও একজন নবজাতকের চিকিৎসা বাবদ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেছেন।

বুধবার দুপুর ১২টায় লংগদু জোন সদরে জোন অধিনায়ক উপস্থিত চার জনকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় নবজাতক শিশুর চিকিৎসার জন্য মাইনীমুখ ইউনিয়ন ০৫নং ওয়ার্ড ইসলামাবাদের মোঃ সোহরাব মিয়াকে নগদ ৩ হাজার টাকা, মাইনীমুখ ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড মালাদ্বীপের মোঃ হৃদয়কে পড়ালেখার জন্য ৫ হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে আগামী ১৮,১৯,২০ ফেব্রুয়ারি মহোৎসব উদযাপন উপলক্ষে মন্দির সভাপতি সঞ্জিত পালের হাতে নগদ ৫ হাজার টাকা, লংগদু ইউনিয়ন ০৮নং ওয়ার্ড বড়দমের সুমনা চাকমার উচ্চ শিক্ষার জন্য তার নানি অর্পিতা চাকমার হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন জোন অধিনায়ক।

অনুদান হাতে পেয়ে সকলেই আন্তরিকভাবে জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।