শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কনকনে শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রাজস্থলীতে

৪৬

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
কনকনে শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন মাঘ মাসের মাঝামাঝি। পড়ছে হাড় কাঁপানো শীত। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাঙ্গামাটির রাজস্থলীতে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (০২ ফেব্রূয়ারী ) ভোর ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে চলে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।

স্থানীয়রা জানান, দুর্গম রাজস্থলীতে সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা। মাঘ মাসের শুরু থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত কয়েকদিন দেখা মেলেনি সূর্যের। এতে ক্রমাগত তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। এরমধ্যে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ বৃষ্টিতে শীতের দাপট আরও বেড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা, হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।

দিনমজুর স্বপন মিস্ত্রি বলেন, কয়েকদিন ধরে রোদ ওঠে না। ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। এর ওপর হলো বৃষ্টি। কনকনে শীতে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবে বাড়িতে বসে থাকলে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে এই শীত-বৃষ্টির মধ্যে কাজের সন্ধানে বের হয়েছি।

এদিকে গত দুদিনে তাপমাত্রা আরও বেশি ছিল। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে, চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।