শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

“আই লাভ ফরেস্ট” কাপ্তাই বন বিভাগের নান্দনিক স্থাপনা নজর কেড়েছে পর্যটদের

৯৬

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই ব্যাংঙছড়ি চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের পাশে বন বিভাগের নান্দনিক স্থাপনা তৈরি। আই লাভ ফরেস্ট নজর কেড়েছে পর্যটকদের। পার্বত্য চট্টগ্রামে দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বন বিভাগের অর্থায়নে কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বিট এলাকায় এটি স্থাপন স্থাপন করা হয়েছে।

“আই লাভ ফরেস্ট” নামে একটি স্থাপন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। গত ৩০জানুয়ারি রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান (ডিএফও) এটি উদ্বোধন করে।

বিভাগীয় কর্মকর্তা জানান, বন ও প্রাকৃতি ও জীববৈচিত্র প্রতি ভালোবাসা থেকে এ স্থাপনা তৈরি করা হয়েছে। হারানো বনকে আমরা আবার ফিরে পেতে চাই। কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান বন বাঁচলে মানুষ বাঁচবে। আমরা চাই মানুষ বনকে উজাড় না করে বেশি করে গাছ লাগিয়ে এই ধরত্রীতে আরোও সবুজে সবুজে ভরিয়ে দিক।

কাপ্তাইয়ে বেড়াতে আসা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব, দ্বীপ, আরিয়ান বলেন, সত্যি “আই লাভ ফরেস্ট” স্থাপনাটি দেখে আমাদের ভালো লেগেছে। আমরা চাই বন তাঁর ঐতিহ্য ফিরে পাক। উদ্বোধনের সময় কাপ্তাই বন বিভাগের এসিএফ মোহাম্মদ মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, সাবেক কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, ব্যাঙছড়ি বিট অফিসার এ.এস.এম মহিউদ্দিন চৌধুরী সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন ।