শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে

খাগড়াছড়িতে ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা

৯৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান । এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।

কর্মশালার প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ নিজামুল হক নাসিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।

এ কর্মশালায় খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৪০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সবার হাতে সনদপত্র তুলে দেন দেওয়া হয়।