শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে ১৩ বছর পালিয়ে থাকা সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

৯৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকা থেকে ১৩ বছর পালিয়ে থাকা মো. ইউসুফ (৩৭) নামের এক পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবগত রাত ১টার দিকে তথ্য প্রযুক্তির সাহায্যে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালে বন আইনের ১৯২৭ ধারায় আদালতে করা একটি মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। আদালতের রায়ের পর থেকে তিনি একাধিকবার স্থান পরিবর্তন করায় প্রায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং বিশ্বস্থ্য সোর্সের মাধ্যমে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তিনটহরীর নিজ বসতঘরে তার অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানাও ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ১৩ বছর পালিয়ে থাকা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার পূর্বক দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।